খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

খুলনার সময়ের খবর ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে এসে দলীয় নেতাকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন। ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে  হাসপাতালের সামনের সড়কে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দৃশ্য দেখা যায়।

এছাড়া এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, আজ হাসপাতালটির কাছের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়নের কথা রয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

চোখে দেখতে না পেলেও প্রিয় নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিজ কানে শোনার জন্য ধামরাই থেকে এসেছেন বিএনপির কর্মী ও মুদি ব্যবসায়ী ইব্রাহীম আলী।

অন্যদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে এসেছেন রবিউল ইসলাম। এর আগে একবার আসলে আজকে আবার এসেছেন নেত্রীর খোঁজ নিতে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে। হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

December 4, 2025
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT