খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রূপসায় বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া অনুষ্ঠিত.

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার //

খুলনার রূপসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার ৫ ডিসেম্বর বাদ আসর নিকলাপুর মেহেরুন্নেসা ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম। বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ন- আহবায়ক রয়েল আজম, মো. রবিউল ইসলাম রবি।৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য সাইফুল্লাহ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন ৪ ওয়ার্ড বিএনপি নেতা মো. জাকির হোসেন ও ওয়ার্ড বিএনপি’র সাবেক সদস্য সচিব মো. ইবাদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য মো. দিদারুল ইসলাম, বিএনপি নেতা মো. বশির উদ্দিন, যুবদল নেতা আজিজুল ইসলাম, মাইনুল হাসান,খন্দকার,মনিরুজ্জামান, ইমরান হোসেন, এস এম মেহেদী হাসান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন,গোলাম রাব্বানী রানা শেখ, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, হান্নান মীর, মিজানুর রহমান, আরিফ শেখ, জাকারিয়া, আব্দুল্লাহ আল মামুন, নুর ইসলাম, সোহেল শেখ, মো. শিবলু, মো. রফিকুল, আবু সাঈদ মুন্সী, ছাত্রদলের ওয়ার্ড সভাপতি মাহিন, স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখ, কৃষক দলের ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. আরিফ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন নিকলাপুর বাইতুল ফোরকান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ফিরোজ আহমেদ।

December 5, 2025
রূপসায় বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া অনুষ্ঠিত.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT