খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই রূপসায় চরমোনাই পীর

এম মুরশীদ আলী : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাঃ রেজাউল করিম বলেছেন দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই। দেশে বিগত সরকার দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল এবং তাদের দ্বারা লালিত হয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী। এ কারণে বাংলাদেশ দুর্নীতিতে কয়েক বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তিনি বলেন ইসলামী গণজাগরণ দেখে একটি রাজনৈতিক চক্র তাদের পরাজয়ের ভয়ে আবোল তাবোল বক্তব্য প্রদান করছে। ইসলামিক দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে সর্বত্র কুরআনের রাজত্ব কায়েম করা হবে। তখন এদেশ হবে সুখী সমৃদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। তিনি আরো বলেন ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে দেশে মাদক, চাঁদাবাজি, দুর্নীতিবাজ ভূমিদস্যু কারো ঠাই বাংলার মাটিতে থাকবে না। তিনি গত ৯ ডিসেম্বর বিকালে পালেরহাট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন।

অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন নায়েবে আমির অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন খুলনা- ১ আসনের প্রার্থী মাওলানা আবু সাঈদ, ইসলামী আন্দোলন খুলনা জেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা শাখার সভাপতি মুফতি মুজিবুর রহমান, খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, খেলাফত মজলিস রূপসা উপজেলা শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলাম। ইসলামী আন্দোলন রূপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় বক্তৃতা করেন শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, সাবেক শিবির নেতা স, ম এনামুল হক, মুফতি আশরাফুল ইসলাম, আব্দুল করিম জমাদ্দার, হাফিজুর রহমান মাওলানা ইমরান আলী, নাসিরুল্লাহ হুসাইন, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, সেলিম সরদার, নাজমুল সাকিব, হেলাল উদ্দিন শিকারী, জামাল উদ্দিন মিজানুর রহমান, রাতুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ুন কবির মল্লিক, রেজাউল কবি খান, আব্দুল্লাহ ইমরান, আব্দুস সাত্তার হালদার, তাওহিদুল ইসলাম, মামুন আব্দুর, রকিব, মুফতি ফজলু আবু তাহের, ইমরান আহমেদ প্রমূখ।

December 10, 2025
দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই রূপসায় চরমোনাই পীর

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT