খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাজশাহীতে নতুন মাদক ‘বেরিকফ’সহ একজন গ্রেপ্তার

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর দামকুড়া থানার সোনাইকান্দি পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম আমির চাঁদ (৩৩)।  সোনাইকান্দি পূর্বপাড়া গ্রামে তার বাড়ি।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রাজশাহী নগর ডিবি পুলিশের  একটি দল এ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির চাঁদ পালানোর চেষ্টা করলে তাকে ডিবি সদস্যরা আটক করেন। পরবর্তীতে তল্লাশিতে তার হাতে থাকা ব্যাগ থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ১০ বোতল বেরিকফ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির চাঁদ স্বীকার করেন যে তিনি বিক্রির উদ্দেশ্যে এসব নেশাজাতীয় মাদকদ্রব্য নিজের কাছে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

December 10, 2025
রাজশাহীতে নতুন মাদক ‘বেরিকফ’সহ একজন গ্রেপ্তার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT