খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নাটোরে রগ কেটে যুবককে হত্যা

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিন দিন পর সোহাগ হোসেন (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আগ্রাণ এলাকার একটি নির্জন স্থানে গাছের শেকড়ের ভেতর লুকানো অবস্থায় অর্ধগলিত মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানায়, মরদেহটির মুখমণ্ডল থেঁতলানো, পায়ের রগ কাটা এবং দুই চোখ উপড়ানো ছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

নিহত সোহাগের বাড়ি রংপুর জেলায়। তিনি দীর্ঘদিন ধরে বড়াইগ্রাম থানার গেটসংলগ্ন নানা বাড়িতে মা ও স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে আকাশ নামে এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।

খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার আগ্রাণ এলাকায় দুর্গন্ধ পেয়ে মরদেহটি শনাক্ত করেন তার মা। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT