খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ.লীগ-বিএনপি’র ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপি সহ ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার শালঘরিয়া গ্রামের আশরাফ আলী (৫৩), ধরমপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৩), রৈপাড়া এলাকার বাবর আলী (৫৭), উপজেলার হাটকানপাড়া বাজুখলসী গ্রামের কাওসার আলী (৩৮), পালাশবাড়ী এলাকার আতাউর রহমান (৪৯), পারিলা গ্রামের মোয়াজ্জেম আলী (৪৩) এবং খিদ্রলক্ষ্মীপুর গ্রামের কাওসার আলী (৩৫)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মী বলে জানায় পুলিশ। এছাড়া উপজেলার কুহাড় গ্রাম থেকে পরোয়ানাভুক্তভুক্ত আসামি বিএনপি নেতা ইমরান আলীকেও গ্রেফতার করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সাথে জড়িত যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

December 17, 2025
দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ.লীগ-বিএনপি’র ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT