খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পরেশ দেবনাথ,বিশেষপ্রতিনিধি :

কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব)-এর ১৮ তম সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর-২৫) কালব’র উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং কালব’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য কামাল উদ্দীন-এর পরিচালনার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালবের ’গ’ অঞ্চলের ডিরেক্টর শেখ সহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন ও কালবের যশোর জেলা শাখার প্রোগ্রাম অফিসার পীযুষ কান্তি সরকার।
অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর কালব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মান্নান, মনিরামপুর উপজেলা কালব’র চেয়ারম্যান আশফাকুজ্জামান, পাজিয়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহজাহান, কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়া পারভিন শিখা, আবু হাসান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা।
বিগত সভার কার্যবিবরণী পাঠ আলোচনা ও অনুমোদন করেন, কমিটির সদস্যরা। সদস্য ও আমন্ত্রিত অতিথিদের দীর্ঘ আলোচনার পর সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানের পূর্বে সমিতির সদস্যদের ৬ জন মেধাবী সন্তানকে ক্রেষ্ট ও নদগ অর্থ প্রদান করা হয়।

December 19, 2025
কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT