খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাগেরহাট -২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাকিরের মোল্লাহাটে পথসভা।

রায়হান শেখ,মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটে-০২ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত এমপি পদপ্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির হোসেন ঢাকা থেকে বাগেরহাট ফেরার পথে মোল্লাহাটে দলীয় নেতাকর্মীদের সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি বাগেরহাটের প্রবেশদ্বার মোল্লাহাট আবুল খায়ের ব্রীজের ওপর পৌঁছালে দলীয় নেতা কর্মীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ব্যারিষ্টার জাকির হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে তার সফর সঙ্গী ছিলেন বাগেরহাট জেলা মহিলা দলনেত্রী রেনজিনা আহম্মেদ প্রিয়াংকা।উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদ মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, ১ নং উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার চৌধুরী (শিমুল) সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

December 22, 2025
বাগেরহাট -২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাকিরের মোল্লাহাটে পথসভা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT