খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সাতক্ষীরার তালায় শাহাজালাল ইসলামী (ব্যাংক) পিএলসি এর উদ্বোধন

গোলাম রব্বানী,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টার সময় তালায় শাহাজালাল ইসলামী (ব্যাংক) পিএলসি এর উদ্বোধন করা হয়। তালা সোনলী ব্যাংকের নিচতলার অফিসে এই ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রভাষক মশিউর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক কামরুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহাজালাল ইসলামী ব্যাংক চুকনগর শাখার ম্যানেজার হাওলাদার আসাদুজ্জামান, বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, সোনালী ব্যাংক তালা শাখার এজিএম মোঃ আব্দুর রাজ্জাক, এনজিও উন্নয়ন প্রচেষ্টার সহকারী পরিচালক শাহনেওয়াজ কবির, তালা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রতিটি নূণ্যতম সচ্ছল ব্যাক্তিরা ব্যাংকের সাথে সংযুক্ত। কিন্তু বিভিন্ন তাদের গ্রাহকদের কাঙ্খিত সেবা প্রদান করতে পারেন না। আমরা সেসব থেকে শিক্ষা নিয়ে প্রতিটি গ্রাহকের বিস্বস্ততা অর্জন করতে চাই। আশা করি আপনার আমাদেরকে সে সুযোগ দিবেন এবং আমাদের পাশে দাড়াবেন, আমরা আপনাদের বিশ্বাস রক্ষা করার চেষ্টা করবো। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের উপস্থিতে ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।

December 22, 2025
সাতক্ষীরার তালায় শাহাজালাল ইসলামী (ব্যাংক) পিএলসি এর উদ্বোধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT