
এম মুরশীদ আলী,রূপসা(খুলনা)প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রূপসা উপজেলা যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল “মা মাটি ডাকছে তারেক রহমান আসছে” শ্লোগানে ২২ ডিসেম্বর সন্ধ্যায় কাজদিয়া বাজার এলাকায় মুখরিত হয়ে উঠে। এ মিছিলটি উপজেলা সদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথ সভার মধ্যদিয়ে শেষ হয়েছে।
পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা যুবদলের সদস্য এস এম মুক্তাদির বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন। উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ খান, যুবনেতা ফরহাদ হোসেন, এস এম মেহেদী হাসান, ওসমান গনি , রাকিবুল ইসলাম, রাজিব হাসান, আবু সাঈদ, নুরুল আমিন, মাসুদ শিকারি, নাঈমুল ইসলাম রাহাদুল ইসলাম সফর , ইমরান শেখ, জাহিদ, মাহমুদ খান, আলামিন, ইব্রাহিম, রাজ, তহিদুল ইসলাম, সাদমান কবির, আবু দাউদ দানিশ, আল মামুন, আবু সাঈদ, সিয়াম, সজিব খান, আজিজুল ইসলাম, আবু তালেব, বাবু প্রমূখ।
