
মামুন শেখ রূপসা প্রতিনিধি :
খুলনার রূপসায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্বর্ণা খাতুন নামের এক ১৪ বছর বয়সী ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদে উত্ত্যক্তকারী লম্পট শাহারিয়া(১৯) কর্তৃক মেয়ের মা,চাচাতো ভাই ও চাচাকে মারপিটের ঘটনা এবং জীবননাশের হুমকি প্রদান ঘটনা ঘটেছে। রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে শেখ পাড়ায় ঘটনাটি ঘটে। গত ১১ জানুয়ারি বিকালে ভুক্তভোগী স্বর্ণা খাতুন তার দাদীর সাথে বাড়ির পাশের দোকানে গেলে আগে থেকে ওতপেতে থাকা শাহরিয়া তাকে আজেবাজে কথা ও কু-প্রস্তাব দেয়। স্বর্ণার মা শাহরিয়ার বাড়িতে এ বিষয়ে নালিশ করলে শাহরিয়া ক্ষিপ্ত হয়ে স্বর্ণার বাড়িতে এসে হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা রূপসার আলাইপুর গ্রামের ইকরাজুল শেখের স্ত্রী ও স্বর্ণা বেগমের মা লিমা বেগম রূপসা থানায় উপস্থিত হয়ে বিবাদী একই গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে শাহারিয়া(১৯) ও রুবেলের স্ত্রী রুকছানা বেগম(৩৫) দ্বয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়- বিবাদীদ্বয় বেপরোয়া ,পরসম্পদ লোভী ,হিংস্র প্রকৃতির, উশৃংখল ও দুশ্চরিত্রের। ২নং বিবাদী অনুমান ছয় মাস পূর্ব থেকে আমার মেয়ে স্বর্ণা খাতুন (১৪) কে মাদ্রাসায় যাওয়ার পথে উত্যক্ত করে আসছে। তার অত্যাচারে আমার মেয়ে স্বর্ণা খাতুন এর পড়াশোনা প্রায় বন্ধের পথে। গত ইং-১১/০১/২০২৬ তারিখ অনুমান বিকাল সাড়ে ৪টায় আমার চাচি শাশুড়ির সাথে আমার মেয়ে স্বর্ণা খাতুন বাড়ির পাশের দোকানে যায় । তখন ১নং বিবাদী আমার মেয়েকে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা ও কূ-প্রস্তাব প্রদান করে তখন আমার চাচী শাশুড়ি কহিনূর বেগম (৬৭) প্রতিবাদ করায় ১নং বিবাদী আমার চাচি শাশুড়ি ও মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি,হুমকী,ধামকী প্রদান করে। এ ঘটনায় ভীত হয়ে আমার চাচি শাশুড়ি ও মেয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তারা বাড়িতে এসে আমাকে উক্ত বিষয়ে অবগত করলে আমি বিবাদীদ্বয়ের বাড়িতে গিয়ে তাদের মা হামিদা বেগম (৭০) ও ভাই লালটু শেখ (৩৫) কে উক্ত বিষয়ে অবগত করে স্থান ত্যাগ করি। এ ঘটনার জের ধরে ১২/০১/২০২৬ তারিখে অনুমান সকাল ১০টার সময় বিবাদীদ্বয় আমার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ১নং বিবাদী শাহারিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, কিল, ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে ফোলা জখমের সৃষ্টি করে। একপর্যায়ে আমি বাঁচার জন্য ডাক চিৎকার চেচামেচী করলে আমার ভাসুরের ছেলে আবির আলী (১৯) ও আমার দেওর ইমলাক শেখ (৪০) এগিয়ে আসলে বিবাদীদ্বয় আমার ভাসুরের ছেলে ও আমার দেবরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ১নং বিবাদী আমার দেওরের গলায় ছুরি দিয়ে আঘাত করতে গেলে আমার দেওর ১নং বিবাদীকে ধাক্কা মেরে সরে যায়। একপর্যায়ে আমি’সহ আমার ভাসুরের ছেলে ও আমার দেবর বাঁচার জন্য ডাক চিৎকার চেচামেচী করিলে আশেপাশের লোকজন ছুটে আসলে বিবাদীদ্বয় পালিয়ে যায়। এ সময় তারা আমার মেয়ে স্বর্ণা খাতুন ও আমাদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি, হুমকী-ধামকীসহ মেরে ফেলার হুমকী প্রদান করে। এ ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে। আমাদের জীবনের নিরাপত্তার অভাব বোধ করছি। আশঙ্কা করছি ভবিষ্যতে আমার ও আমার পরিবারের বড় কোন ক্ষতি সাধন হতে পারে। তাই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি। স্থানীয়ভাবে আরো জানা যায় লম্পট শাহরিয়া ইতিপূর্বে আরো অনেক মেয়েকে উত্তপ্ত করেছে এবং এলাকায় একটি অশান্তি ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে একাধিক অপকর্ম করে চলছে। এলাকাবাসী এর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানায়
