খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তালার পাটকেলঘাটা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার জন্য দ্বিগুণ ফি নেওয়ার অভিযোগ ।

গোলাম রব্বানী,তালা সাতক্ষীরা প্রতিনিধি:-

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা বহুমুখী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর ইসলামের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফর্ম ফিলাপ বাবদ অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে।

সরজমিনে ১২ই জানুয়ারি সোমবার বিদ্যালয়ে যেয়ে জানা গেছে এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয়ের জেনারেল ও বিএম শাখা মিলে ২৫০ জন মত ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

কিন্তু তাদের নিকট থেকে পরীক্ষার ফি বাবদ প্রধান শিক্ষক ৪,৪০০ শত টাকা পর্যন্ত অতিরিক্ত ফি নিচ্ছেন এমন অভিযোগ করেন অনেক ছাত্র-ছাত্রী।

তবে বিষয়টি সঠিক যাচাই-বাছাইয়ের জন্য জানা যায় যে যশোর বোর্ডের নির্ধারিত ফি বাবদ মানবিক ও বিজ্ঞান শাখার ২৩১৫ টাকা ও বিজ্ঞান বিভাগের ২৪৩৫ টাকা নির্ধারিত ফি থাকলেও কর্তৃপক্ষ বেশি টাকা নিচ্ছেন।

কিন্তু যশোর বোর্ডের সকল নিয়ম কানুন উপেক্ষা করে উক্ত পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ছাত্র ছাত্রীদের নিকট থেকে বিভিন্ন কৌশল দেখিয়ে বাধ্যতামূলক কোচিং দেখিয়ে ১০০০ টাকা নেওয়ার পর একটি টোকেন হাতেধরিয়ে দিচ্ছে । তবে অভিযোগ উঠেছে উক্ত টোকেন নিয়ে যাওয়ার পর ওই প্রধান শিক্ষক পরীক্ষার ফি বাবদ ২৪০০ শত টাকা পর্যন্ত গ্রহণ করছে।

অন্যদিকে যারা টেস্ট পরীক্ষায় ফেল করেছে তাদের নিকট থেকে প্রতি সাবজেক্ট বাবদ ৫০০ থেকে ১০০০ টাকা নিচ্ছে বলে প্রচার রয়েছে।

এসএসসি পরীক্ষার্থী সজীব ঘোষের মা জানান আমার ছেলের ফরম ফিলাপ বাবদ আমার নিকট থেকে ৪৪০০ টাকা নিয়েছে ।

বিএম শাখার পরীক্ষার্থী নাইম বলেন গত বছর আমি এক বিষয়ে ফেল করার পর এ বছর ফরম ফিলাপ করতে আমার নিকট থেকে ৩২০০ টাকা নেওয়া হচ্ছে।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী শাফাওয়াত বলেন আমার কাছ থেকে ৪ হাজার টাকা নেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার্থী সাথী সরদার জানান আমার নিকট থেকে ফরম ফিলাপ বাবদ ৩৪০০ শত টাকা নেওয়া হয়েছে।

অপর পরীক্ষার্থী ইসমাইল হোসেন জানান আমার নিকট থেকে ৩৯ শত টাকা নিয়ে নিয়েছে।

অপরদিকে আব্দুল্লাহ ও সুজিত দুই পরীক্ষার্থী জানান আমাদের নিকট থেকেও ৪৪০০ শত টাকা করে নেয়া হয়েছে ।

তারা আরো জানান আমাদের প্রতিষ্ঠানে প্রায় ২৫০ জন মত পরীক্ষার্থী রয়েছে যার মধ্যে ৫০ জন মতো সব সাবজেক্টে পাশ করেছে। বাকি দুই শত জন কম বেশি হতে পারে পরীক্ষার্থীর নিকট থেকে ৪৪০০ টাকা করে নেওয়া হয়েছে বলে আমি শুনেছি।

এসএসসি পরীক্ষার্থী অনামিকা ঘোষ বলেন আমি গতবার এক সাবজেক্টে বিএম শাখা থেকে ফেল করার কারণে এবার পরীক্ষা দিব তাই প্রধান শিক্ষক বলেন ওই সাবজেক্টে পরীক্ষা দিতে গেলে ৩২ শত টাকা লাগবে।

এক পরীক্ষার্থী পিতা পবিত্র ঘোষ সাংবাদিকদের জানান আমার ছেলে বিজ্ঞান বিভাগের পড়ে তার ফরম ফিলাপ করতে আমার নিকট থেকে ৩৫০০ টাকা নিয়েছে।
তবে যেটা সঠিক ধার্য সেটাই আমাদের কাছ থেকে নেয়া হোক তার জন্য মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান টাকা নেওয়া হচ্ছে কিন্তু সবার ক্ষেত্রে সমান নয় । গরিব মানুষ দেখে কম নেওয়া হচ্ছে।

এ বিষয়ে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে বলেন আমি ওমরা হজ্ব করার জন্য বাইরে ছিলাম । এ বিষয়ে আমি কিছুই জানিনা।

অন্যদিকে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবিরের কাছে জানতে চাইলে তিনি জানান আমি সঠিক তথ্য জানিনা তবে দুই একটা প্রতিষ্ঠান প্রধানের কাছে শুনে আপনাকে জানাতে পারবো।

January 13, 2026
তালার পাটকেলঘাটা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার জন্য দ্বিগুণ ফি নেওয়ার অভিযোগ ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT