খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দিঘলিয়ায় গণভোট বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি :

মঙ্গলবার সকাল ১২টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। আলোচনায় তিনি গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করেন। নবনীতা দত্ত বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। সঠিক সিদ্ধান্ত গ্রহণে সচেতন অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশেষ করে নারী ও তরুণ সমাজকে গণভোট সম্পর্কে সচেতন হতে হবে এবং ভোট প্রদানের মাধ্যমে দেশেকে এগিয়ে নিত হবে ও শক্তিশালী করতে হবে। আলোচনা সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন।
সভাটি গণভোট বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন। সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত ।‎
‎আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য এস এম আছাদুজ্জার জামান, মো: আকবর সরদার, মো: আমীর হোসেন, ঝর্ণা খাতুন, পলি আক্তার, আশরাফ, সাইফুল্লা, উপ কৃষি কর্মকর্তা সাগর সরকার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্ঠা ডা. সৈয়দ আবুল কাশেম, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, স্বাস্থ্য সহকারী সেলিলা অক্তার, শিক্ষক নাছিমা খাতুন, ইমাম মাওলানা মো: আলমগীর, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুন হাছিন রিপা প্রমুখ।

January 13, 2026
দিঘলিয়ায় গণভোট বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT