খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি- আজিজুল বারী হেলাল.

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনার রূপসায় – বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, মহান আল্লাহ যাকে সম্মানিত করেন, তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না।

রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে ১৪ জানুয়ারি বুধবার এর দুপুরে এবং বিকালে ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ডোমরা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরবর্তীতে ভবানীপুর মন্দির প্রাঙ্গণে ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেছেন,

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সেই সম্মান প্রদান করেছেন। তার জানাজায় মনে হয়েছিল, পুরো ঢাকা নগরী যেন জানাজার শহরে পরিণত হয়েছিল।সকল রাজনৈতিক দলের মানুষ তার জন্য প্রার্থনা করেছিলেন। তার মৃত্যুতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ অশ্রুশিক্ত হয়েছিল।

বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের ঐক্যের প্রতীক। তিনি বিএনপির একার সম্পদ ছিলেন না, তিনি ছিলেন সারা বাংলাদেশের আপামর গণমানুষের সম্পদ।

তিনি বলেন, ধর্মকে দূরে ঠেলে দিয়ে সমাজ ও মানুষ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে হলে সবাইকে ধর্মের আশ্রয় নিতে হবে।কেননা ধর্মই মানুষকে সৎ, সত্যবাদী ও আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেয়। ধর্মের বাইরে গেলে কোনো মানুষই পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারে না।

আজিজুল বারী হেলাল -তিনি বলেন -বাংলাদেশ এখন নির্বাচনমুখী। গত ১৭ বছর ধরে মানুষ তাদের নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি, বেগম খালেদা জিয়াও করেননি, আমরাও করি না।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশের ভাগ্য গড়ার জন্য আমরা সবাই একসাথে লড়াই করে যাবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন।আমরা আগামী দিনে সবাই মিলে রূপসাকে একটি শান্তির উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা সবাই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন এটাই গণতন্ত্রের সৌন্দর্য_ এসব কথা তিনি বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।

উক্ত অনুষ্ঠান গুলোতে বিভিন্ন স্থানে যথাক্রমে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান মোড়ল, আলাউদ্দিন শেখ, নির্মল চন্দ্র পাল এবং অনুষ্ঠান পরিচালনা করেন রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা এনামুল কবীর, আনিসুর রহমান আনিস, মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা মহিলা দলের সদস্য সচিব সেতারা বেগম, তেরোখাদা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হোসেন,

শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শরিফুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব শাহাবুদ্দিন ইজারাদার, শামীম আহম্মেদ জমাদ্দার, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম বাচ্চু,

মহিলাদলের সদস্য সচিব শারমিন আক্তার আঁখি, মাওলানা হারুন, বাশির আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সরদার ফরিদ আনোয়ার, বাবুল শেখ, মোকশেদ আলী, মর্জিনা বেগম সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ উপস্থিত ছিলেন।

January 14, 2026
বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি- আজিজুল বারী হেলাল.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT