খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনার শেখবাড়ি গুড়িয়ে দিল ছাত্র জনতা।

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

গনঅভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষনের ঘোষণা দেওয়ার প্রতিবাদে খুলনার শেখবাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা।আজ ৫ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে শেখ হাসিনা ও আওয়ামীলীগ বিরোধী শ্লোগান দিয়ে বাড়িটি ভাংচুর শুরু করে ছাত্র জনতা। এর আগে ছাত্র জনতার উদ্দেশ্যে শেখ হাসিনার অনলাইন ভাষনের ঘোষণা আসার ঘটনায় এ পাল্টা কর্মসুচি দেয় খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন। খুলনা সহ দক্ষিনাঞ্চলের ক্ষমতা কেন্দ্রে থাকা শেখ বাড়ি ভাংচুরের জন্য ” বুলডোজার” মিছিলের ডাক দেয় তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুলডোজার দিয়ে ভাংচুর চলছিল। প্রসঙ্গত গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা পতনের আগের দিন ৪ আগষ্ট খুলনায় এই শেখ বাড়িতে হামলা চালায় ছাত্র জনতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভে দফায় দফায় ভাংচুরের পর অগ্নিসংযোগ করা হয় বাড়িটিতে।আজ বিকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের একাধিক সমন্বয়ক তাদের ফেজবুক পোস্টে শেখ বাড়ির আস্তানা ভেঙে দেও , গুড়িয়ে দেও পোস্ট দেওয়া হয়।লাল প্রাচির ঘেরা নগরীর শেরেবাংলা রোডের দোতালা এ বাড়িটির আনুষ্ঠানিক কোন নাম নেই, নেই কোন নাম ফলক। কিন্তু সবাই একে ” শেখবাড়ি” নামেই চেনেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচাত ৫ ভাইয়ের বাড়ি এটি।তাদের পিতা আবু নাসেরের বাড়িটি করা ছিল বলা জানা যায়।। ৪ আগষ্ট পালিয়ে যাওয়ার আগে এই বাড়িকে ঘিরে মাফিয়া গডফাদারদের স্টাইলে নিয়ন্ত্রন করা হতো খুলনা সহ পুরো দক্ষিনাঞ্চল।

February 6, 2025
খুলনার শেখবাড়ি গুড়িয়ে দিল ছাত্র জনতা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT