খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে জনসভা অনুষ্ঠিত

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারী-২৬) বিকেলে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু-এর সভাপতিত্বে এবং সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এম রফিকুল ইসলাম-এর সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম।
জনসভায় সাতবাড়ীয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মীরা মিছিলসহ অংশগ্রহণে জনসভাটি প্রানবন্ত হয়ে উঠে। ওই সময় নেতাকর্মীদের দলীয় নানা শ্লোগানে শ্লোগানে গোটা এলাকা মুখরিত করে তোলেন।
ছবিঃ
২৭/০১/২৬

January 27, 2026
কেশবপুরে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে জনসভা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT