খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনে অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ এক আসামি গ্রেফতার

খুলনার সময়ের খবর ডেস্ক :

গোপালগঞ্জ ঢাকা থেকে পিরোজপুরগামী ওয়েলকাম পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা)সহ একজন আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (তারিখ ২৭-০১-২০২৬) ইং,রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে টুঙ্গিপাড়া থানার এসআই শুকুর আলী উপস্থিত ছিলেন।

অভিযানকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

January 27, 2026
ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনে অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ এক আসামি গ্রেফতার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT