খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তানোরে এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টাকালে তিনজন আটক

সোহেল রানা,স্টাফ রিপোর্টার রাজশাহী :

রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে সরকারি কার্যালয়ের মর্যাদা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের কার্যালয়ে ভূমি সংক্রান্ত শুনানি চলাকালীন তিন ব্যক্তি অন্যায় দাবি নিয়ে হাঙ্গামা শুরু করেন। কথাকাটাকাটির পর জমিলা নামের এক মহিলা এসিল্যান্ডের টেবিলে জোরে থাপ্পড় মারতে থাকেন এবং তিনজন মিলে কর্মকর্তার প্রতি মারমুখি আচরণ করে সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এঘটনায় তানোর থানা পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তিনজনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।
গ্রেফতারকৃতরা হলেন— (১) কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ওহাব আলীর স্ত্রী জমিলা (৩৫), (২) বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে হাফিজুর রহমান (৪৫), এবং (৩) একই পরিবারের আরেক পুত্র আব্দুল আওয়াল। শুনানির সময় কার্যালয়ে অফিসের অন্যান্য স্টাফরা ও সেবাপ্রার্থী মুনসুর নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, অন্যায় আবেদন নিয়ে আলোচনা চলাকালীন সময়ে আসামিরা এসিল্যান্ডের সাথে কথোপকথন তীব্র করে তোলেন। জমিলা টেবিল চাপড়ানোর পর তিনজন মিলে এসিল্যান্ড শিব শংকর বসাকের প্রতি হুমকির সুর তুলে মারামারির উদ্যোগ নেন। অফিস কর্মকর্তা-কর্মচারীরা যখন তাদের শান্ত করতে চেষ্টা করেন, তখন আসামিরা তাদের প্রতিও মারমুখি আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তানোর থানায় খবর দেওয়া হলে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদি হয়ে থানায় হেফাজতে থাকা তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬ (সরকারি কর্মকর্তার কার্যে বাধা), ৩৫৩ (ধমক দিয়ে আতঙ্ক সৃষ্টি) ও ৩৩২ (সরকারি কর্মকর্তাকে আঘাতের চেষ্টা) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৭।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, সরকারি অফিসে এ ধরনের হাঙ্গামা গ্রহণযোগ্য নয়। আইনি প্রক্রিয়া শেষে তিন আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

মামলার বাদি সার্ভেয়ার আব্দুল মালেক বলেন, আসামিরা অন্যায় দাবি নিয়ে হাঙ্গামা করে সরকারি কার্যক্রম ব্যাহত করেছেন। অফিস স্টাফদের প্রতিও তারা মারামারির হুমকি দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, যারা নিজেদের দাবি আদায়ের জন্য সহিংসতার আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রশাসন সচেষ্ট থাকবে।

January 28, 2026
তানোরে এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টাকালে তিনজন আটক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT