খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মাধ্যমে খুলনা-৪ কে উন্নয়নের পথে ফেরানোই হবে আমার মূল লক্ষ্য; আজিজুল বারী হেলাল

রূপসা(খুলনা)প্রতিনিধিঃ(বাবর হোসেন)
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খুলনা-৪ আসন দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত হয়েছে, এই অঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত খুলনা-৪ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, খুলনা-৪ আসনের সবচেয়ে বড় শক্তি হলো ধর্মীয় সম্প্রীতি। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। কোনো বিভেদ নয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই হবে সমান অধিকারভুক্ত নাগরিক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মাধ্যমে খুলনা-৪ কে উন্নয়নের পথে ফেরানোই হবে আমার মূল লক্ষ্য।

তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। খুলনা-৪ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, বৃত্তি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক সংকট দূর করা, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সমাজ এগোবে না। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পরিবার ও সমাজে তাদের অবস্থান শক্তিশালী করা হবে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।

তিনি ২৮ জানুয়ারি? বুধবার)দিনব্যাপী তেরখাদা উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনের শুরুতে তিনি মধুপুর ইউনিয়নের কোলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন এবং কোলা বাজারে গণসংযোগ চালান। পরে পারহাজি গ্রামে নারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এরপর লস্করপুর ও মোকামপুর বাজারে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। রাতে তিনি আজগড়া ইউনিয়নের আজগড়ার বটতলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের কবিগান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, জেলা বিএনপির সদস্য মল্লিক আব্দুস সালাম, তেরখাদা উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, বিএনপি নেতা ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, ভুট্টু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

January 28, 2026
ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মাধ্যমে খুলনা-৪ কে উন্নয়নের পথে ফেরানোই হবে আমার মূল লক্ষ্য; আজিজুল বারী হেলাল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT