খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে ……. রূপসায় আজিজুল বারী হেলাল

 

এম মুরশীদ আলী : খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন- বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রান্তিক জনগোষ্ঠী সঠিক চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আধুনিক মানের চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে, যাতে কোন মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। ওষুধ ব্যবসায়ীরা বিনা টোলে কার্টুন নিয়ে রূপসা ঘাট দিয়ে যাতায়াত করতে পারেন, সে বিষয়েও গুরুত্বসহকারে দেখা হবে। গত ৩১ জানুয়ারি দুপুরে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, রূপসা উপজেলা শাখার আয়োজনে পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, রূপসা উপজেলা শাখার সভাপতি শাহজামান প্রিন্সের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টুকু, নির্বাহী সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ এবং রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, নৈহাটী বিএনপির সার্চ কমিটির সদস্য এস এম মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, মো. বাবু মোল্লা, কবির শেখ, আমিরুল ইসলাম তারেক, সাইফুল্লাহ হোসাইন তুহিন, আবু মুছা, নিজাম উদ্দিন টিটো, আ. হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, মাফুজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুন্না সরদার, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ শিকদার, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, বসির হায়দার পল্টু, যুবদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মো. বাবুল হোসেন, শ্রমিক দল নেতা মো. লাভলু শেখ, আতাহার গাজী, নৈহাটী কৃষক দলের সদস্য সচিব ফারুক শেখ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন, বিএনপি নেতা ইবাদুল ইসলাম প্রমুখ।

January 31, 2026
স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে ……. রূপসায় আজিজুল বারী হেলাল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT