খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তেরখাদার আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা, জনপ্রিয়তায় এগিয়ে ইলিয়াস মোল্লা

নিজস্ব প্রতিবেদক : খুলনার তেরখাদা উপজেলার ১ নম্বর আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সরব হয়ে উঠছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে থাকার আলোচনায় উঠে এসেছেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততা—এসব উদ্যোগ তাকে মানুষের কাছাকাছি নিয়ে এসেছে।
এছাড়া অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থান এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টিও তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।
রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। বিএনপির দুর্দিনে আন্দোলন-সংগ্রাম, হরতাল ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের কাছে নিজেকে প্রমাণ করেছেন বলে জানা গেছে। এসব কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তাকে হামলা, মামলা ও নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথ ছেড়ে যাননি।
পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে উপজেলায় তাদের পরিবারটি ‘বিএনপি পরিবার’ হিসেবে পরিচিত। ফলে দলীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তার প্রতি আস্থা তৈরি হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত জীবনে সহজ-সরল আচরণ এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের তুলনায় আলাদা করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই।
এদিকে, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তাকে ঘিরে জোর আলোচনা চলছে। দলীয় মনোনয়ন পেলে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ইলিয়াস মোল্লা বলেন, “আমি সবসময় মানুষের জন্য কাজ করতে চাই। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ভাইয়ের একজন কর্মী হিসেবে আজগড়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়নে রূপ দিতে চাই।”
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আজগড়া ইউনিয়নের রাজনৈতিক উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার পাশাপাশি ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে নানা হিসাব-নিকাশ, যা নির্বাচনের আগাম চিত্রকে আরও আকর্ষণীয় করে তুলছে।

April 8, 2026
তেরখাদার আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা, জনপ্রিয়তায় এগিয়ে ইলিয়াস মোল্লা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT