খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ

ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তেল আবিব। ৪০ দিন পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুনরায় মুসলিমদের জন্য খুলে দেয়া হয়েছে মসজিদটি আনাদোলুর সংবাদদাতা জানান, পুরাতন শহরে অবস্থিত মসজিদটি ভোরবেলা পুনরায় খুলে দেয়া হয়। এরপর শত শত ফিলিস্তিনি মুসলিম আল-হারাম আল-শরিফ চত্বরে প্রবেশ করতে সক্ষম হন।ভোরের আজানের সাথে সাথে ফটকগুলো খুলে দেয়া হলে, বিপুল সংখ্যক মুসল্লি সেখানে ভিড় জমান এবং মসজিদের প্রাঙ্গণে অনেককে কাঁদতে ও কৃতজ্ঞতায় সিজদা করতে দেখা যায়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ৬ এপ্রিল মসজিদটি বন্ধ থাকা অবস্থাতেই সেখানে অভিযান চালিয়েছিলেন।এর আগে ইরানে চালানো প্রথম হামলার দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি আল-আকসা মসজিদে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। শুধুমাত্র মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফের কর্মকর্তাদের সেখানে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছিল, আর অন্যান্য ফিলিস্তিনিদের শহরের বিভিন্ন ছোট মসজিদে ইবাদত করার অনুমতি ছিল।কর্তৃপক্ষ এ বছর আল-আকসায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হতেও বাধা দিয়েছে, যা ১৯৬৭ সালে ইসরায়েলের পূর্ব জেরুজালেম দখলের পর এই ধরনের প্রথম নিষেধাজ্ঞা। একই সময়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের খ্রিস্টধর্মের অন্যতম পবিত্র স্থান চার্চ অফ দ্য হোলি সেপালকারও বন্ধ করে দেয়।সূত্র: মিডল ইস্ট মনিটর

April 10, 2026
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT