খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্ক থাকার আহ্বান

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেইজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কিছু পেইজ ও গ্রুপে বিভিন্ন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকার এ ধরনের কোনো ফেসবুক পেইজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এসবের কার্যক্রম সম্পর্কেও অবগত নন। তিনি কেবল তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেইজ বা গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।সাধারণ জনগণকে এসব ভুয়া পেইজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, এসব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া কিংবা কোনো ধরনের তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে।এছাড়া, ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকে, তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।ইতোমধ্যে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

April 18, 2026
ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্ক থাকার আহ্বান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT