খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত – ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা

শেখ নাসির উদ্দীন, খুলনাঃ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী মহিবুল্লাহ কাজেমী বলেনশ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। শ্রমিকদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কর্তৃক আয়োজিত শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  শুক্রবার (০১ মে) বিকাল ৩টায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মৌলভী আল আমিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রেজাউল করীম পলাশ শিকদার এর পরিচালনায় র‍্যালী পূর্ব শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন বলেন, যখন যে সরকার আসে তারা প্রতিশ্রুতি দেয় শ্রমিকদের ভাগ্য উন্নয়ন ঘটাবে বাস্তবে তা উল্টা খুলনার মিল কারখানা গুলো এখনো বন্ধ রয়েছে তা খোলার কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, তিনি অবিলম্বে বন্ধ মিল কারখানাগুলো খুলে শ্রমিকদের বকে ন্যায্য পাওনা পরিশোধ করার আহবান জানান। র‍্যালী পূর্ব শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাফেজ আবদুল লতিফ, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহাদী হাসান মুন্না। শ্রমিক সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সিনিয়র সহ-সভাপতি মোল্লা রবিউল ইসলাম (তুষার), তরিকুল ইসলাম কাবির, আলহাজ্ব নুরুজ্জামান বাবুল, সরোয়ার হোসেন বন্দ, আলফাত হোসেন লিটন, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ শাহিন খান, মোঃ শাহিন ইসলাম, মোঃ সুজন সিকদার, এইচ এম আরিফুর রহমান, কে এম আঃ রশিদ আহাম্মদ, আলহাজ্ব ফজলুর রহমান, মাওঃ মোঃ সোহরাব হোসেন, মাওঃ মোঃ নাছিম শেখ, মোঃ নজরুল ইসলাম, ডাঃ মোঃ আয়নাল মোল্লা, মোঃ আলিম মাঝি, মোঃ ওহিদুল ফকির, মোঃ গাজী কামাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলী হোসেন, মোঃ মিলন হাওলাদার, মোঃ আলম হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ বাকি বিল্লাহ, মোঃ মাসুম শেখ, মোঃ আব্দুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আমির আলী ফকির, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হাবিবুল্লাহ মেজবাহ, শাহরিয়ার তাজ প্রমুখ। শ্রমিক সমাবেশ শেষে বিশাল এক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

May 1, 2026
শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত – ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT