খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা

নিজস্ব প্রতিবেদক:

মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা শনিবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ অয়োজিত সভায় নগরীর বিভিন্ন প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।কেসিসি প্রশাসক বলেন, সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও হাম-রুবেলা ক্যাম্পেইন চলছে। শিশুদের টিকা প্রদানের এই কার্যক্রম শতভাগ সফল করতে কেসিসি সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা শিশুদের নিরপদে বেড়ে ওঠার জন্য এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের তিনি সমাজের সবচেয়ে সচেতন নাগরিক হিসেবে উল্লেখ করে বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন স্কুল পর্যায়ে শুরু হতে যাচ্ছে। আর বিদ্যালয়ে আপনারাই শিশুদের অভিভাবক। সে কারণে হচ্ছে প্রত্যেক শিশুর পরিবারের কাছে টিকা গ্রহণের সুফল পৌঁছে দেয়া আপনাদের দায়িত্ব। মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ সফল করতে তিনি শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং একজন সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ এলাকায় বিদ্যমান টিকাকেন্দ্রগুলি পর্যবেক্ষণে রাখার আহŸান জানান। উল্লেখ্য, আগামী ২০মে পর্যন্ত খুলনা মহানগরীতে হাম-রুবেলা ক্যাম্পেইন চলমান থাকবে এবং শেষ ৬ কর্মদিবস স্কুল পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন চলবে। খুলনায় হামের সংক্রমণ হার দেশের অন্যান্য জেলাগুলির চেয়ে কম হলেও মহানগরীতে হাম-রুবেলা টিকাদানের অগ্রগতি সন্তোষজনক। বাকি দিনগুলিতে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে সভায় জানানো হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুল আলম ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান। অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন মক্তব, এবতেদায়ী মাদরাসা ও কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম।

May 3, 2026
নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT