খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কয়রায় বনদস্যু গুমের মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন:

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বনদস্যু আল আমিন সরদারকে গুমের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় নিরীহ মানুষের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা বিল্লাল সরদার। বৃহঃবার (৬ মে) দুপুর ৩ টায় কয়রা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন বিল্লাল সরদার।লিখিত বক্তব্যে তিনি জানান, মহেশ্বরীপুর গ্রামের আল আমিন সরদার দীর্ঘদিন যাবৎ সুন্দরবন কেন্দ্রীক বনদস্যুতার সাথে জড়িত। বনদস্যু আল আমিন সরদারের স্ত্রী রাবেয়া খাতুন গত ইং ১৬ এপ্রিল আমাদের দুই ভাইসহ সাত জনের নামে আদালতে তার স্বামীকে গুমের ঘটনা সাজিয়ে আমাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর ২২৩/২৬ এবং মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু বনদস্যু আল আমিন সরদার কোথায় আছেন এ বিষয়ে আমরা কেউ অবগত নই। উক্ত মামলায় আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে সেটি সম্পূর্ণ অসত্য,কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। বনদস্যু আল আমিন সরদারের স্ত্রীর করা মামলার কারণে আমরা এলাকায় হয়রানি ও নির্যাতনের স্বীকার হচ্ছি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহেশ্বরীপুর ইউনিয়নের তথা স্থানীয় ইউপি সদস্য আঃ গণি ও মিজানুর রহমান, আব্দুল হান্নান সরদার। এসময় ইউপি সদস্যদ্বয় বলেন, “বিল্লাল সরদার ও হান্নান সরদার এলাকার নিরীহ মানুষ, কিন্তু বনদস্যু আল আমিন সরদারের স্ত্রী যে মামলা করেছেন সেটি আসলে ভিত্তিহীন ও হয়রানিমূলক। আমরা এই মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবি জানাচ্ছি”।

May 7, 2026
কয়রায় বনদস্যু গুমের মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন:

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT