খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

প্রতিমন্ত্রীর তালিকায় খুলনা-৪ এর এমপি আজিজুল বারী হেলাল ?

রাসেল আহমেদ:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে ঘিরে জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন এর করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণে প্রতিমন্ত্রী হিসেবে তার নাম আলোচনায় আসায় খুলনা অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।সরকারি ও দলীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ঈদুল আজহার পর বাজেট অধিবেশন শেষে মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। ওই সম্প্রসারণে নতুন মুখ অন্তর্ভুক্তির পাশাপাশি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সেই প্রেক্ষাপটে খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলালের নামও আলোচনায় উঠে এসেছে।দলীয় নেতাকর্মীদের মতে, তৃণমূল থেকে উঠে আসা আজিজুল বারী হেলাল দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। আন্দোলন-সংগ্রামে মাঠপর্যায়ে তার উপস্থিতি, সংগঠন শক্তিশালী করার প্রচেষ্টা এবং দক্ষিণাঞ্চলে দলের ভিত্তি সুসংগঠিত করতে ভূমিকা রাখায় তিনি নেতাকর্মীদের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যদি মন্ত্রিসভা সম্প্রসারণে তার নাম অন্তর্ভুক্ত হয়, তবে তা খুলনা তথা দক্ষিণাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে। এতে স্থানীয় রাজনীতিতে নতুন গতিশীলতাও তৈরি হতে পারে বলে তারা মত দিয়েছেন।তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সরকারের উচ্চপর্যায় বা দলীয় দায়িত্বশীল সূত্র থেকেও সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক আলোচনার পর্যায়েই রয়েছে।তবুও সম্ভাব্য মন্ত্রিসভা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে যেসব নাম আলোচনায় রয়েছে, তার মধ্যে খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলালের নাম এখন অন্যতম আলোচিত হিসেবে সামনে আসছে।

May 9, 2026
প্রতিমন্ত্রীর তালিকায় খুলনা-৪ এর এমপি আজিজুল বারী হেলাল ?

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT