খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি: কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার নবাগত সভাপতি প্রভাষক জুলমাত আলী এবং বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে-২৬) সকালে অনুষ্ঠানের শুরুতেই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তৌহিদুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের নতুন সভাপতি প্রভাষক জুলমাত আলী।প্রধান অতিথি তার বক্তব্যে মাদ্রাসার সমস্যা, সম্ভাবনা ও কর্মপরিকল্পনার বিষয় তুলে ধরেন এবং মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস প্রদান করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরী, সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, প্রভাষক আবু হুরাইরা।আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট গভর্নিং বডি, শিক্ষক এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা আব্দুস সামাদ। উল্লেখ্য, ১৯৫৫ সালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সুনামের সহিত অত্র প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছে।

May 11, 2026
কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT