খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গোমস্তাপুরে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে অনজনা পারভীন (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার (১১ মে) রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ফুরকান মোড় এলাকায় এই ঘটনা ঘটে।নিহত অনজনা পারভীন ওই গ্রামের মো. সোনারুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার দিকে অনজনা পারভীন তার স্বামীর বসতবাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে কাপড়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। তবে আত্মহত্যার সঠিক কারণ সম্পর্কে প্রাথমিক প্রতিবেদনে কিছু জানা যায়নি।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারসহ এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

May 12, 2026
গোমস্তাপুরে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT