খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

৯ হাজার শ্রমিক নেবে ইতালি

ডেস্ক :

কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। ২০২৬ সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় নতুন এই কোটা যুক্ত হওয়ায় ইতালিগামী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, অফিসিয়াল গ্যাজেট এবং আন্তর্জাতিক ভিসা ও ইমিগ্রেশন-সংক্রান্ত বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ এপ্রিল সিদ্ধান্তটি অনুমোদিত হলেও তা আনুষ্ঠানিকভাবে ৬ মে প্রকাশ করা হয়। গ্রীষ্মকালীন কৃষিকাজ এবং পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা সামাল দিতে এই অতিরিক্ত কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।নতুন কোটার মধ্যে কৃষি খাতে দেওয়া হয়েছে ৫ হাজার ৩৮৯টি পারমিট। আর পর্যটন, হোটেল ও আতিথেয়তা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৪৭৬টি পারমিট।ইতালিতে সিজনাল ভিসার অপেক্ষায় থাকা অনেক আবেদনকারীর জন্য এ সিদ্ধান্ত বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ‘ক্লিক ডে’-তে আবেদন করেও কোটা শেষ হয়ে যাওয়ায় যারা সুযোগ পাননি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবেচনার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এছাড়া নতুন আবেদনকারীরাও সুযোগ পাবেন। তবে সে ক্ষেত্রে ইতালির বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগকর্তাকে সরকারের ওয়ান-স্টপ ইমিগ্রেশন পোর্টালে আবেদন জমা দিতে হবে এবং শ্রমিকের বাসস্থানের নিশ্চয়তাও দিতে হবে।ইতালির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসা পাওয়ার পর ইতালিতে পৌঁছে ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্মীকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।ইউরোপজুড়ে শ্রমিক সংকট বাড়তে থাকায় বিদেশি কর্মী নিয়োগে আরও নির্ভরশীল হয়ে উঠছে ইতালি। বিশেষ করে কৃষি, হোটেল ও পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার কর্মীদের চাহিদা বেড়েছে।এদিকে, অতিরিক্ত কোটার সুযোগ বেশিদিন খোলা নাও থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, অতীতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া কোটাগুলো খুব অল্প সময়েই পূরণ হয়ে গিয়েছিল। ২০১৫ সালে একই ধরনের অতিরিক্ত কোটা দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়।

May 12, 2026
৯ হাজার শ্রমিক নেবে ইতালি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT