খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‎ঐতিহ্যবাহী ডুমুরিয়া কলেজকে সরকারি করণের‌ আশ্বাস দেন,,,,,,আলি আসগর লবি এমপি

এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার, খুলনা: ‎খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, উন্নয়ন বঞ্চিত ডুমুরিয়ায় স্কুল কলেজ, মসজিদ মন্দির, রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, মৎস্য কৃষি সহ সকল সেক্টরে উন্নয়ন করতে চাই। আমি ডুমুরিয়া উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এটা আমি করে দেখাবো ইনশাআল্লাহ। তিনি আগামীতে ঐতিহ্যবাহী ডুমুরিয়া কলেজকে সরকারি করণের‌ও আশ্বাস দেন। তিনি রবিবার দুপুরে ডুমুরিয়া কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরপর তিনি ডুমুরিয়া সদরে মডেল মসজিদ পরিদর্শন করেন। বিকেলে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে মৎস্য জীবি গ্রাম সমিতির ঋণ কার্যক্রম অনুষ্ঠানে মৎস্য চাষীদের ঋণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।ডুমুরিয়া কলেজ পরিচালনা পর্ষদের আয়োজনে তিনদিন ব্যাপী আয়োজিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোঃ ফেরদৌস খান।শিক্ষক এম শফিকুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক জিএম মোফাজ্জেল হোসেন, প্রভাষক শিব ভোলা সরকার ও শিক্ষার্থী পূজা অধিকারী।এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ গোলাম হায়দার, বিএনপি নেতা মোল্যা আবুল কাশেম,মোল্যা মোশাররফ হোসেন মফিজ,সরদার আব্দুল মালেক, শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ ফরহাদ হোসেন, এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন,জিএম মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।

May 17, 2026
‎ঐতিহ্যবাহী ডুমুরিয়া কলেজকে সরকারি করণের‌ আশ্বাস দেন,,,,,,আলি আসগর লবি এমপি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT