খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তেরখাদার কৃতি সন্তান চৌধুরী তরিকুল ইসলামের বর্ণাঢ্য পুলিশ জীবন শেষে সম্মানজনক বিদায়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪০ বছরের গৌরবময় কর্মজীবনের ইতি টানলেন খুলনা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. তরিকুল ইসলাম। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন শেষে রবিবার (১৭ মে) তাকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় খুলনা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বি পিএম সেবা)। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক চৌধুরী মো. তরিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।মো. তরিকুল ইসলাম খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির গর্বিত সন্তান। তিনি উপজেলার স্বনামধন্য প্রধান শিক্ষক মরহুম চৌধুরী জালাল উদ্দিন আহমেদের সেজো সন্তান। ব্যক্তিজীবনের পারিবারিক মূল্যবোধ ও শিক্ষার আদর্শ ধারণ করেই তিনি কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সহকর্মীরা অভিমত ব্যক্ত করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ বাহিনীতে দীর্ঘ চার দশকের কর্মজীবনে মো. তরিকুল ইসলাম নিষ্ঠা, মানবিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন সৎ, কর্মঠ ও আন্তরিক কর্মকর্তা। তার বিদায়ে খুলনা জেলা পুলিশে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন এস এম আল-বেরুনী, আবির সিদ্দিকী শুভ্র, খায়রুল আনাম এবং সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বিদায়বেলায় সহকর্মীদের ভালোবাসা ও সম্মাননায় সিক্ত হয়ে মো. তরিকুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসর জীবনের জন্য শুভকামনা জানান।

May 18, 2026
তেরখাদার কৃতি সন্তান চৌধুরী তরিকুল ইসলামের বর্ণাঢ্য পুলিশ জীবন শেষে সম্মানজনক বিদায়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT