খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কয়রায় সিঁধ কেটে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:  খুলনার কয়রা উপজেলা-য় ঘরের সিঁধ কেটে ঢুকে ভবতোষ মৃধা খোকা (৪০) নামে এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ভবতোষ মৃধা খোকা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন-এর ৩ নম্বর ওয়ার্ডের মৃত যশো মৃধার ছেলে। তিনি স্থানীয় গিলাবাড়ি বাজার-এ একটি ঔষধের দোকান পরিচালনা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে একদল দুর্বৃত্ত ভবতোষ মৃধার বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তিনি বিষয়টি টের পেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে ঘরের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়।পরে পরিবারের সদস্যরা তার চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, “রাত সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. শাহ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

May 18, 2026
কয়রায় সিঁধ কেটে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT