খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা প্রেসক্লাব সভাপতির আশু সুস্থতা কামনায় বিবৃতি

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবাহের দিঘলিয়া প্রতিনিধি সৈয়দ জাহিদুজ্জামান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ।বিবৃতিদাতারা হলেন— উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, মোঃ ইসমাইল হোসেন, মোল্লা ইকবাল হোসেন, আঃ কুদ্দুস মোল্লা, খান শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ মিলন হোসেন ও মহাসিন উদ্দিন।বিবৃতিতে তারা বলেন, সৈয়দ জাহিদুজ্জামান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিঘলিয়ার মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সমাজ ও ব্যক্তি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।উল্লেখ্য, গত শুক্রবার (৮ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলাম ও সৈয়দ জাহিদুজ্জামান মোটরসাইকেলযোগে সুগন্ধী থেকে দেয়াড়া স্টিমারঘাটের উদ্দেশ্যে রওনা দেন। সুগন্ধী চার রাস্তার মোড়ে পৌঁছালে ডান দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় জাহিদুজ্জামানের হাতে থাকা মোবাইল ফোনটিও কে বা কারা নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।আহত দু’জন বর্তমানে নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দিঘলিয়া থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

May 18, 2026
দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা প্রেসক্লাব সভাপতির আশু সুস্থতা কামনায় বিবৃতি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT