খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস এ প্রেস কনফারেন্সের আয়োজন করে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু মেলার সার্বিক বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, আগামী ১৯ থেকে ২১ মে তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে সর্বসাধারণকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিসেবা স্টলে অনলাইন রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড ও কর তাৎক্ষণিক প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহ করা হবে। এছাড়াও মেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেবাপ্রার্থীদের ভূমি সংক্রান্ত অভিযোগ শুনানি, রেকর্ডের সমস্যা সমাধান এবং জনসচেতনার জন্য লিফলেট ও বুকলেট বিতরণসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। প্রেস কনফারেন্সে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

May 18, 2026
ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT