খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথাযথভাবে লবণ প্রয়োগ বিষয়ে ঈদগাঁও উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ মে, ২০২৬) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এতিমখানার চামড়া সংগ্রহকারী প্রতিনিধি ও কষাইরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নবাগত ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা।প্রশিক্ষণে কোরবানির পশু সঠিক নিয়মে জবাই, চামড়া ছাড়ানোর কৌশল, চামড়ার গুণগত মান বজায় রাখা, সংরক্ষণের পদ্ধতি এবং যথানিয়মে লবণ প্রয়োগের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) ডাঃ মোঃ শহিদুল ইসলাম তালুকদার। তারা অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক বিভিন্ন দিক তুলে ধরে চামড়া নষ্ট হওয়া রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।বক্তারা বলেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা গেলে এর গুণগত মান বজায় থাকে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। তাই সংশ্লিষ্ট সবাইকে সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

May 18, 2026
ঈদগাঁওয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT