খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভ”য়াবহ আ”গুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

মোল্লা জাহাঙ্গীর আলম:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ বুধবার, ২০ মে ২০২৬, ভোররাতে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। তখন বেশিরভাগ রোগী ঘুমে ছিলেন। হঠাৎ তীব্র ধোঁয়া ও আগুনের শিখা দেখা যেতেই পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরিস্থিতির ভয়াবহতা দেখে একে একে ১০টি ইউনিট উদ্ধার ও নির্বাপণ কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় সকালের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ধাক্কা সামলে দ্রুত চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এমন অগ্নিকাণ্ডে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে রোগী ও তাদের পরিবারের পক্ষ থেকে।

May 20, 2026
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভ”য়াবহ আ”গুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT