খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসায় উপবৃত্তি, মিড-ডে মিল চালুকরণ ও শিক্ষক জাতীয়করণের দাবীতে কেশবপুরে মানব বন্ধন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ মে-২৬) দুপুরে কেশবপুর উপজেলা মাদরাসার সকল স্তরের শিক্ষক- কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বৃন্দের আয়োজনে কেশবপুর বাজারে ওই মানব বন্ধনে বক্তারা বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে উপবৃত্তি ও মিড-ডে মিল সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। ফলে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের অনেক শিক্ষার্থী নিয়মিত পাঠদানে আগ্রহ হারাচ্ছে এবং ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই দ্রুত শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল চালুর দাবি জানান তারা।এসময় বক্তারা আরও বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাদের জাতীয়করণের দাবি জানান বক্তারা। তারা বলেন, শিক্ষকদের জাতীয়করণ করা হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরাও উপকৃত হবে।মানববন্ধনে কেশবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

May 20, 2026
কেশবপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT