খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নিরাপদ খুলনা চাই সংগঠনের পক্ষ থেকে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : সরদার বাদশা

নিরাপদ খুলনা চাই সংগঠনের পক্ষ থেকে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে স্মারকলিপি প্রদান করা হয়েছে, ২৩শে মে দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে। স্মারকলিপিতে খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়,সম্প্রতি খুলনা নগরীতে খুন, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ কিশোর বাহিনীর দৌরাত্ম্য সামাজিক নিরাপত্তায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে নগরীতে প্রতিদিন দুরবৃত্তিদের হামলায় আহত, নিহত, সংঘর্ষের মতো ঘটনা ঘটেই চলেছে তার কাছে দাবি জানানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তারা যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন,স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, – নিরাপদ খুলনা চাই সংগঠনের সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোওয়ার হোসেন, উপদেষ্টা মন্ডলের সদস্য মোঃ আব্দুর রহমান নির্বাহী সভাপতি এস, এম, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস ঢালী, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল কবির,প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন (চুন্ন) সহ প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, আইন ও শালিশ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তারেক শাহরিয়া মেজবাহ, সহ মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা বেগম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শওকত আলী, সুমাইয়া খাতুন (মনিকা) সহ সংগঠনের দায়িত্বশীল আরো অনেক নেতা কর্মীবৃন্দ। এ সময় নিরাপদ খুলনা চাই সভাপতি সরদার বাদশা খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে বলেন, নিরাপদ খুলনা চাই একটি সামাজিক সংগঠন সর্বপ্রকার দুর্নীতি, সকল অফিস আদালতে ঘুষ বানিজ্য, খুন, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, পাচার, ভেজাল খাদ্য, অবৈধ মজুদ সিন্ডিকেটসহ সকল অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সামাজিক দায়বদ্ধতায় ও রাষ্ট্রের কল্যাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সহযোগিতা করবে বলে তিনি জানান। এ সময় খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে সভাপতি সহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান ও বলেন সংগঠনটিকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

May 23, 2026
নিরাপদ খুলনা চাই সংগঠনের পক্ষ থেকে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপি প্রদান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT