খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি।। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুরের বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে কেনাবেচা। জেলার অন্যতম বৃহৎ সদর উপজেলার হবিগঞ্জ পশুর হাটে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ পছন্দমতো পশু কিনে নিয়ে যাচ্ছেন কোরবানির জন্য।হাটে ছোট-বড় নানা জাতের গরুর মধ্যে কুষ্টিয়ার কুমারখালীর খামারি মিরাজ খাঁর ১৮ মণ ওজনের একটি হোলস্টিন ফ্রিজিয়ান গরু বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। চার বছর ধরে লালন-পালন করা গরুটির দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা। ইতোমধ্যে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত দর উঠেছে।রাজাবাবু, রাজকুমার, মহব্বত, নবাব ও শাহাজাদা নামের বাহারি গরু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরাও। ছোট পিকআপে করে খামার থেকে পশু এনে হাটে তোলা হচ্ছে। ক্রেতারা বলছেন, এবার পশুর দাম সাধ্যের মধ্যে থাকায় তারা সন্তুষ্ট।হাট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতা-বিক্রেতাদের জন্য থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রাখা হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদফতর জানিয়েছে, জেলায় ৬৬ হাজার ৮৮০ পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ৭২ হাজার ৪৯৫টি পশু। পশুর হাট তদারকিতে ১৮টি মেডিক্যাল টিম কাজ করছে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, জাল টাকা কারবারি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। পাশাপাশি আঞ্চলিক সড়ক ও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে, যাতে বিক্রেতারা নিরাপদে পশু বিক্রির অর্থ নিয়ে বাড়ি ফিরতে পারেন।

May 25, 2026
মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT