খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ কমিশনারঃ

ডেস্ক :

অদ্য ২৬ মে ২০২৬ তারিখ দুপুর ১২ ঘটিকায় খালিশপুর থানাধীন জোড়াগেট বাজার চত্ত্বরে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত কোরবানির পশুর হাট পরিদর্শন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু।পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টাই মনিটরিং করা হচ্ছে।পোশাকের পাশাপাশি,সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে চারিদিকে নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও ড্রোন ক্যামেরার মাধ্যমে হাট এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।তিনি আরও বলেন, সড়ক পথের পাশাপাশি, নৌপথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রেও যেন কেউ হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে নৌ পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে এবং হাটে জাল টাকা শনাক্তের জন্য পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সকল ক্রেতা- বিক্রেতাদের অপরিচিত কারোর কাছ থেকে কোনপ্রকার খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান! এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)-সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

May 26, 2026
নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ কমিশনারঃ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT