
ডেস্ক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনা সার্কিট হাউস মাঠে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কেএমপি’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে অদ্য ২৬ মে ২০২৬ তারিখ সকাল ১১ ঘটিকায় জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা, জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন, জনাব মো: আবদুল্লাহ হারুন, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, খুলনা ও সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রস্তুতির সার্বিক দিক নিয়ে ব্রিফ করেন।পরিদর্শনকালে কমিশনার মহোদয় বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন, সিসিটিভি মনিটরিং ও তল্লাশি জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যানজট এড়াতে বিশেষ ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে, যাতে সর্বস্তরের মুসল্লিরা নির্বিঘ্নে জামাতে অংশগ্রহণ ও নামাজ আদায় করতে পারেন।এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্), কেএমপি, খুলনা, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা, জনাব হুরে জান্নাত, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনা, লেঃকর্ণেল নিস্তার আহম্মেদ, বিজিবিএমএস, অধিনায়ক, র্যাব-৬ ও খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
