খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দিঘলিয়ায় দশ দলীয় ঈদ স্পেশাল ক্রিকেট লীগ সিজন ৪ স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

[ccfic]
[cox_photocard_button]

 

আবিদ আজাদ /দিঘলিয়া উপজেলার চন্দনীমহল সাব স্টেশন সংলগ্ন বালুর মাঠে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শ্রমিক নেতা গাজী মোঃ এনামুল হাচান মাসুম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মল্লিক আজিজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী প্রশান্ত কুমার দত্তসহ আরো অনেকে। এ খেলায় অংশ গ্রহণকারী দলগুলোর মধ্যে যমুনা ভাইকিংস, মেঘনা নাইন স্টার্স, পদ্মা টাইডার্স, কপোতাক্ষ গ্লাডিয়েটরস, পাইরেটস অব ভৈরব, ইছামতি ইয়াংগার্স, চিত্রা এক্সপ্রেস, কর্ণফুলী চ্যালেঞ্জারস, রূপসা পাওয়ার অব রোয়ার ও মধুমতি টাইটান্স অংশ গ্রহণ করবে।ঈদ স্পেশাল ক্রিকেট লীগের ক্রীড়া সংগঠক ও আহবায়ক মোঃ মনিরুল ইসলামের সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ রুবেল হাওলাদার, মোঃ সবুজ শেখ, মোঃ আব্বাস, চন্দনশীলসহ আরো অনেকে। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT