খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাইকগাছা স্টুডেন্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্পার্ক ২০০১ ব্যাচ

 

মোঃ খোরশেদ আলম/পাইকগাছা স্টুডেন্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে স্পার্ক ২০০১ ব্যাচ। শুক্রবার রাতে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় স্পার্ক ২০০১ ব্যাচ বনাম স্টর্ম ২০১৭ ব্যাচ। ঈদ পরবর্তী ডে-নাইট এই টুর্নামেন্টে প্রথম বারের মত আলোকসজ্জা ও লাইটিং ছিল চোখে পড়ার মতো। ফাইনাল ম্যাচ টি ছিল চরম নাটকীয়তায় ভরা। দর্শক ছিল গ্লানিতে পরিপূর্ণ। শ্বাসরুদ্ধকর জয়-পরাজয় নির্ধারণীতে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দল ও দর্শকদের। ভাগ্য নামক টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্পার্ক ২০০১ ব্যাচ। নির্ধারিত ৮ ওভারে ১ উইকেটে ১৩৮ রান করে। ১৩৯ রানের জবাবে স্টর্ম ২০১৭ ব্যাচ নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করলে স্পার্ক ২০০১ ব্যাচ ২ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৬০ রান করায় চ্যাম্পিয়ন দলের মনিরুজ্জামান ম্যান অব দ্যা ম্যাচ। ৪ উইকেট আর ৪৬ ছক্কায় ৩২৮ রান করায় রানার্সআপ দলের অধিনায়ক প্রীতম ম্যান অব দ্যা সিরিজ হয়। ম্যাচ পরিচালনা করেন রবিশংকর মন্ডল ও জনি। ধারাভাষ্যকার ছিলেন মো. রবিউল ইসলাম রাহাত ও হিরন্ময় মন্ডল। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। স্বাগত বক্তৃতা করেন, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ।  এসময় উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ৯৫ ব্যাচের ইসতিয়াক আহমেদ, জয়নুল আবেদিন কামাল, গোলাম কিবরিয়া রাসেল, পূর্ণ চন্দ্র মন্ডল, আক্তার হোসেন রিপন, জাহিদুর রহমান ও কুমুদ মন্ডল, শিশির ঢালী, জামিনুর রহমান রানা, জাহিদুজ্জামান হ্যাপি, কাউন্সিলর রবিশংকর মন্ডল, আসিফ ইকরাম সজীব, হিমাদ্রি , ফয়সাল আহমেদ সনি, রইছ, মারুফ আহমেদ, দ্বীপ, নাদিম, বিশাল, শুভ্র জ্যোতি, তুফান, তাপস, অনির্বাণ, মৃদুল, হরিপ্রসাদ প্রমুখ।

April 5, 2025
পাইকগাছা স্টুডেন্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্পার্ক ২০০১ ব্যাচ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT