খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :যশোরের কেশবপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সাধারণ সভা (জুন) অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর থানা প্রেসক্লাব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২০ জুন-২৬) সকাল ১১টায় কেশবপুর থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ- এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল ইসলাম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনজুর ইসলাম মুকুল, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম মুর্শিদী, বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন, ইমরান হোসেন, মাসুম বিল্লাহ প্রমূখ।সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের অবশ্যই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা যাবে না। অর্থ, প্রভাব বা ব্যক্তিস্বার্থের কাছে নতি স্বীকার না করে যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। এমন সংবাদ প্রকাশ করতে হবে, যা জনস্বার্থ রক্ষা করবে, সমাজের অসঙ্গতি তুলে ধরবে এবং দেশের মানুষের প্রশংসা অর্জন করবে।সভায় সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল বলেন, “কেশবপুর থানা প্রেসক্লাব অল্প সময়ের মধ্যেই একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই সুনাম ও মর্যাদা ধরে রাখতে হলে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালো ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে কেশবপুর থানা প্রেসক্লাবকে আরও এগিয়ে নিতে যাওয়া সম্ভব।”সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, “কেশবপুর উপজেলার গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের সংগ্রহ ও প্রকাশ করতে হবে। সংগঠনকে একটি বাস্তব ও শক্তিশালী রূপ দিতে হবে। ইতোমধ্যে কেশবপুর থানা প্রেসক্লাবের সদস্যরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা সবসময় সত্যের পক্ষে থাকব এবং সমাজের বাস্তব চিত্র পত্রিকার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো। মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামনের দিনে আরও এগিয়ে যেতে হবে।”সভায় আরও বলা হয়, স্থানীয় সমস্যাবলি, উন্নয়ন কর্মকাণ্ড, সাধারণ মানুষের ভোগান্তি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে সংবাদে তুলে ধরতে হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে স্থানীয় পত্রিকা ও প্রেসক্লাবের সংবাদ কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সভা শেষে সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্র দেবনাথ সকলের সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

June 20, 2026
কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT