খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

উথান সভাপতি, রাযহান সম্পাদক, মুক্তার কোষাধ্যক্ষ  ‎কাঁঠালতলা কাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:

‎ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে (ছাতা) প্রতিক নিয়ে শেখ মাহাবুব রহমান উথান ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্ধী তৌফিক গাজী পেয়েছেন ১৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে রায়হান মোড়ল (মাছ) প্রতিকে ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্ধী হাসান শেখ (ফুটবল) প্রতিকে পান ১৪৯ ভোট। সহসভাপতি পদে মোঃ ইলিয়াস হোসেন মালি (আম) প্রতিকে নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্ধী নজরুল ইসলাম শেখ (আনারস) প্রতিকে পেয়েছে ৮৪ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ মুক্তার হুসাইন ( গোলাপ ফুল) প্রতিকে ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্ধী হাফিজুর রহমান শেখ কলম প্রতিকে পেয়েছে ১৫৪ ভোট। এছাড়া বিনাপ্রদ্ধিন্ধীয় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে আতাউর রহমান সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল্যাহ মোল্যা,দপ্তর সম্পাদক মামুন মোড়ল,ক্রীড়া গোপী নাথ শীল,প্রচার সম্পাদক গাজী আব্দুর রশিদ,কার্যকরী সদস্য পদে মোস্তাক আহম্মেদ,তরিকুল ইসলাম। বৃহস্পতিবার কাঁঠালতলা  বাজার কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন,প্রিজাইডিং অফিসার ও কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এস আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ও আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ বেলাল হোসেন, সদস্য সচিব আজহারুল ইসলাম,চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রহুল আমিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত পুলিশের এস আই অনিমেষ কুমার,এস আই কবির হোসেন সহ থানা ও গ্রাম পুলিশের একাধিক দল। এদিকে ভোট চলাকালীন সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান।

June 25, 2026
উথান সভাপতি, রাযহান সম্পাদক, মুক্তার কোষাধ্যক্ষ  ‎কাঁঠালতলা কাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT