খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাংলাদেশিদের জন্য ২৮ জুন পর্যটক ভিসা চালু করছে ভারত

ডেস্ক :

বাংলাদেশিদের জন্য আবার পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিয়েই এই ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার পথ কিছুটা সহজ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।কূটনৈতিক রীতি অনুযায়ী এ দিন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র দিতে যান ভারতের নতুন হাইকমিশনার। পরে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন তিনি।দীনেশ ত্রিবেদী জানান, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিরা আবার পর্যটক ভিসার আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে বাংলাদেশে পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন নেওয়া হবে।তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী রোববার (২৮ জুন) থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।’তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে। এর ফলে দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও মন্তব্য করেন ভারতের হাইকমিশনার।

June 26, 2026
বাংলাদেশিদের জন্য ২৮ জুন পর্যটক ভিসা চালু করছে ভারত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT