খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনার দুর্ধর্ষ ডাকাত ‘খবির বাহিনীর’ প্রধান অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার ‎

মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:

‎খুলনার দুর্ধর্ষ ডাকাত ‘খবির বাহিনীর’ প্রধান খবির মোল্লা (৪৭)কে অস্ত্র, গুলি ও একটি চায়নিজ কুড়ালসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল।র‍্যাব জানায়, মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খবির মোল্লা দিঘলিয়া উপজেলার জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে।অভিযানকালে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।র‍্যাবের দাবি, খবির মোল্লা একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।‎র‍্যাব-৬ জানায়, এ ঘটনায় দিঘলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার আসামিকে থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

July 9, 2026
খুলনার দুর্ধর্ষ ডাকাত ‘খবির বাহিনীর’ প্রধান অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার ‎

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT