খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্ণসহ আটক যুবক

ডেস্ক :

খুলনায় প্রায় এক কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ মাসুদ মোল্লা নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) বুধবার সকাল ৭টার দিকে রেলস্টেশন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকায় বাসিন্দা।খুলনা রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, সকালে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মাসুদ মোল্লাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।রেলওয়ে পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। প্রতি ভরি স্বর্ণের বাজার মূল্য ২ লাখ ২১ হাজার টাকা হিসেবে এই হিসাব নির্ধারণ করা হয়েছে।রেলওয়ে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এ অনুসন্ধান চালানো হচ্ছে। এ অনুসন্ধান চালিয়েছে। ওই মামলাটিও স্বর্ণ চোরাচালান বা অনুরূপ অপরাধসংক্রান্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানায়, প্রাথমিকভাবে আটক ব্যক্তি দাবি করেছেন তিনি ঢাকা থেকে এসে খুলনায় নেমেছিলেন এবং পরে ট্রেনে করে নড়াইল যাওয়ার কথা ছিল। তবে তার বক্তব্য ও উদ্ধার হওয়া স্বর্ণের উৎস নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে।তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে স্বর্ণের উৎস, সম্ভাব্য চোরাচালান চক্রের সম্পৃক্ততা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনের চেষ্টা করা হবে।এদিকে আটক ব্যক্তিকে থামানোর সময় ও তল্লাশির পুরো প্রক্রিয়ার ভিডিওচিত্রও পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।খুলনা রেলস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেতু সালাম খান বলেন, ৩টি স্বর্নের বারসহ মাসুদ মোল্লাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মুল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখের মতো। আটককৃত ব্যক্তিকে আদালতে চালান দেয়ার প্রক্রিয়া রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT