খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

উৎসবমুখর ও সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ১১তম বিশ্ববিদ্যালয় দিবস। দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা, বাঁধন কর্তৃক রক্তদান কর্মসূচির উদ্বোধন, আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা, ইংরেজি ভাষা দক্ষতা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডা. নাজমুল আহসান বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একটি নির্ভরযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের প্রায় সব শাখার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণসহ বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।ট্রেজারার প্রফেসর ডা. শামীম আহমেদ কামাল উদ্দিন খান বলেন, ভবিষ্যতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন, মানবিকতা, সৃজনশীলতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রশাসন। পরিবর্তনশীল বিশ্বে তরুণদের সৃষ্টিশীল চিন্তা ও নৈতিক মূল্যবোধই আগামী বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে এবং সেই যাত্রায় খুকৃবি পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।তবে উৎসবের আনন্দের পাশাপাশি শিক্ষার্থীদের কণ্ঠে উঠে এসেছে দীর্ঘ ১১ বছরেও স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন না হওয়ার আক্ষেপ। তাদের মতে, অস্থায়ী অবকাঠামোতে পাঠদান ও গবেষণার নানা সীমাবদ্ধতা এখনো কাটেনি।কৃষি অনুষদের এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে আমাদের অনেক আনন্দ হচ্ছে। তবে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন একটি স্থায়ী ক্যাম্পাস। অস্থায়ী ভবনে ক্লাসরুম ও ল্যাবের সীমাবদ্ধতার কারণে আমরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। প্রশাসন দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করি।”আবাসন সংকটের কথা তুলে ধরে এক শিক্ষার্থী সুমাইয়া সিদ্দীকা বলেন, “স্থায়ী ক্যাম্পাস না থাকায় আমাদের নিজস্ব কোনো হল নেই। ভাড়া করা হল বা বাসায় থেকে পড়াশোনা করতে হচ্ছে, যা ব্যয়বহুল ও অনেক ক্ষেত্রে অনিরাপদ। প্রতি বছর বিশ্ববিদ্যালয় দিবস আসে, কিন্তু আমাদের আবাসন সমস্যার সমাধান হয় না।”বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের দাবি ও আবাসন সংকট সম্পর্কে প্রশাসন অবগত। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষকরা মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। তিনি আশা প্রকাশ করেন, স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হবে।১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাই একদিকে ছিল অর্জনের গর্ব, অন্যদিকে ছিল ভবিষ্যতের প্রত্যাশা। শিক্ষার্থীদের বিশ্বাস, স্থায়ী ক্যাম্পাস ও প্রয়োজনীয় অবকাঠামো বাস্তবায়িত হলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

July 14, 2026
১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT